সিলেটে ছাত্রদল নেতা মাসরুর রাসেল গ্রেপ্তার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসরুর রাসেলকে গ্রেফতার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ।
সোমবার রাত ৯টার দিকে নগরীর উপশহরস্থ হোটেল রোজভিউ’র সামনে থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ আবদুল কাইয়ূম চৌধুরী ।
মাসরুর রাসেল বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় পরোয়ানাভুক্ত আসামী বলে জানান ওসি।
এদিকে, মাসরুর রাসেল গ্রেপ্তারে তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তি দাবি করেছে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল।
সোমবার (৫ অক্টোবর) রাত ১০টায় এক নিন্দা বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed