Main Menu

গোয়াইনঘাটে দুই কিশোরের রহস্যজনক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় দুই কিশোরের রহস্যজনক মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নে একই এলাকার দুই কিশোর আত্মহত্যা করেছে। তার মধ্যে পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের আনোয়ার হোসেন আনরের ছেলে ছইফ উদ্দিন (১৪) গত ৩ অক্টোবর শনিবার দিবাগত রাতে উপজেলার সোনারহাট স্কুল সংলগ্ন একটি গাছে গলায় গামছা বেঁধে আত্মহত্যা করলে রবিবার সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

অন্যদিকে পাৰ্শ্বৱৰ্তী গ্রাম পান্তুুমাইয়ের খলিলুর রহমানের ছেলে সুলতান আহমদ (১৭) গত ৪ অক্টোবর রবিবার সকাল ৯ টায় তার বসত বাড়িতে বিষপান করলে তাকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করেন তার অভিভাবকেরা। ওইদিন (রবিবার) দিবাগত
রাত দুই টায় চিকিৎসাধীন অবস্থায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরন করেন সুলতান আহমদ।

স্থানীয় ইউপি সদস্য ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তারা কি কারনে আত্মহত্যা করেছেন তার কারণ জানা জায়নি।

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বর্তমানে দুটি লাশই ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Share





Related News

Comments are Closed