চুনারুঘাটে মা-মেয়ে ধর্ষণ, আসামিদের স্বীকারোক্তি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় মা ও মেয়েকে ধর্ষণের দায় স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেপ্তারকৃত দুই আসামি।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের আদালতে তারা এ জবানবন্দি দেন। দুপুরে নির্যাতনের শিকার মা ও মেয়ের জবানবন্দি গ্রহণ করেছেন বিচারক।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক ধাম জানিয়েছেন, সোমবার বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত ভিকটিম মা-মেয়ের জবানবন্দি গ্রহণ করেন বিচারক। এরপর দুপুর ১টা থেকে পৌনে ৩টা পর্যন্ত গণধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শাকিল আহমেদ ও হারুন মিয়া তাদের অপরাধ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন। জবানবন্দি শেষে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান আছে বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, নির্যাতনের শিকার মা ও মেয়ে চুনারুঘাটের গরমছড়ি এলাকার বাসিন্দা।
গত ২ অক্টোবর শুক্রবার রাতে কয়েকজন যুবক তাদের বাড়িতে ডাকাতি করতে এসে এক পর্যায়ে তারা ঘরে ঢুকে দুজন মেয়েকে এবং আরেক যুবক মাকে ধর্ষণ করে।
শনিবার রাতে ধর্ষিত মেয়ে বাদী হয়ে চুনারুঘাট থানায় একটি ধর্ষণ মামলা করেন।
এরপর উপজেলার জিকধরছড়া এলাকার শফিক মিয়ার ছেলে শাকিল আহমেদ (২২) ও একই এলাকার রেজাক মিয়ার ছেলে হারুন মিয়াকে (২৫) গ্রেপ্তার করে পুলিশ।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed