ছাতকে অবৈধভাবে বালু উত্তোলন, ৩ লাখ টাকা জরিমানা
ছাতক প্রতিনিধি: ছাতকে ভ্রাম্যমান আদালতের অভিযানে পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিন ব্যক্তির কাছ থেকে মোট তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়ন দিয়ে প্রবাহিত পিয়াইন নদীতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: গোলাম কবির এসব অর্থ দন্ড করেন।
নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে বরিশাল জেলার বাকেরগঞ্জের জামাল মিয়াকে ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং সিলেট সদর উপজেলার হেংলাকান্দি গ্রামের জুয়েল মিয়া ও ভোলা সদর থানার মোঃ মিরাজকে ১ লক্ষ ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপস শীলও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম কবির ও সহকারী কমিশনার ভূমি তাপস শীল সাপ্তাহিক ছুটির দিনে সস্ত্রীক মেঘালয়ের পাদদেশে অবস্হিত ইসলামপুর ইউনিয়নের নৈসর্গিক সৌন্দর্য উপভোগে নৌকাযোগে যাচ্ছিলেন।,পথিমধ্যে পিয়াইন নদীতে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে দেখে ইউএনও গোলাম কবির বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট পরিচালনায় ব্যস্ত হয়ে পড়েন। ভেস্তে যায় নৌ ভ্রমন।
Related News
ছাতকের আওয়ামী লীগ নেতা হাজী স্বপন ঢাকায় গ্রেপ্তার
ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকের আলোচিত আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ী হাজী স্বপন মিয়াকে (৫২)Read More
১৮ শ্রমিকের মৃত্যু, তবুও থামছে না কয়লা চোরাচালান
হাবিব সরোয়ার আজাদ: জাতীয় পত্রিকা, টিভির প্রতিবেদন এবং তাহিরপুর থানার অপমৃত্যু মামলা-সংক্রান্ত ডায়েরির তথ্য অনুযায়ী,Read More



Comments are Closed