মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে স্থানান্তর
আন্তর্জাতিব ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হবার ২৪ ঘণ্টা পার হবার আগেই মি. ট্রাম্পকে ওয়াল্টার রিড সামরিক হাসপাতালে নেয়া হয়।
ওয়াশিংটনে ওয়াইট হাউস কর্মকর্তারা বলছেন, সতর্কতা হিসেবেই প্রেসিডেন্ট ট্রাম্পকে হাসপাতালে নেয়া হচ্ছে।
প্রেসিডেন্টের হেলিকপ্টার মেরিন ওয়ান ওয়াইট হাউস প্রাঙ্গণ থেকে তাঁকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়।
বৃহস্পতিবার করোনাভাইরাসের কিছু ‘হাল্কা উপসর্গ’ দেখা দেয়, কিন্তু বুধবার রাতে ৭৪-বছর বয়স্ক মি. ট্রাম্প জানান যে তিনি এবং তাঁর স্ত্রী মেলানিয়া কোয়ারান্টিন-এ গিয়েছেন।
ওয়াইট হাউস কর্মকর্তারা বলছেন প্রেসিডেন্টকে সতর্কতা হিসেবে ওষুধ দেয়ার পর তিনি ‘ক্লান্ত কিন্তু ভাল মেজাজে’ ছিলেন।
”প্রেসিডেন্ট ট্রাম্প ভাল মেজাজে আছেন, কিছু হাল্কা উপসর্গ দেখা যাচ্ছে এবং তিনি সারা দিন কাজ করেছেন,” ওয়াইট হাউস এক বিবৃতিতে জানায়।
আমেরিকায় বিবিসির সহযোগী গণমাধ্যম সিবিএস নিউজ জানাচ্ছে, মি. ট্রাম্পের উপসর্গের মধ্যে রয়েছে হাল্কা জ্বর।
”ব্যাপক সতর্কতার জন্য এবং তাঁর ডাক্তারের পরামর্শ অনুযায়ী, প্রেসিডেন্ট আগামী কয়েকদিন ওয়াল্টার রিড-এর প্রেসিডেন্সিয়াল অফিস থেকে কাজ করবেন,” বিবৃতিতে বলা হয়।
মার্কিন সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট অসুস্থতার কারণে কাজ না করতে পারলে তিনি তাঁর দায়িত্ব ভাইস-প্রেসিডেন্টের কাছে ন্যস্ত করতে পারেন। অর্থাৎ, ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স সাময়িক ভাবে অস্থায়ী রাষ্ট্রপতি হবেন। সূত্র: বিবিসি বাংলা
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed