এমসি ছাত্রাবাসে ধর্ষণ, ৬ আসামির ডিএনএ সংগ্রহ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনায় এজাহার নামীয় ৬ আসামীর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় পুলিশের পাহারায় তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। যাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, তারা হচ্ছে সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেক আহমদ, অর্জুন লঙ্কর, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান। এই ৬ আসামীর পাশাপাশি আইনুদ্দিনসহ আর ২জন পুলিশের কাছে ৫দিনের রিমান্ডে রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশের (গণমাধ্যম) জ্যোর্তিময় সরকার বলেন, এজাহার নামীয় ৬ আসামীকে পুলিশ ডিএনএ নমুনা পরীক্ষার জন্য তাদেরকে ওসমানী মেডিক্যাল কলেজে নেয়া হয়। সেখানে নমুনা সংগ্রহ করার পর তাদেরকে পুলিশ আবার ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে পুলিশের হেফাজতে নিয়ে আসে।
উল্লেখ্য, করোনাভাইরাসের কারণে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হলেও সিলেটের এমসি কলেজের ছাত্রাবাস জোর করে খোলা রাখে ছাত্রলীগের কিছু ক্যাডার। গত ২৫ সেপ্টেম্বর (শুক্রবার) বিকালে প্রাইভেট কারে চড়ে কলেজ ক্যাম্পাসের সামনে গেলে এক নবদম্পতিকে জোরকরে ছাত্রাবাসে ধরে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বামীকে ব্যাপক মারধর করার পাশাপাশি বেঁধে রেখে গৃহবধূকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী শনিবার ভোরে বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় এজাহার নামীয় আসামি করা হয়েছে ৬ জনকে। সেই সঙ্গে অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করা হয়।
মামলার আসামিরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার উমেদনগরের রফিকুল ইসলামের ছেলে তারেকুল ইসলাম তারেক (২৮), হবিগঞ্জ সদরের বাগুনীপাড়ার মো. জাহাঙ্গীর মিয়ার ছেলে শাহ মো. মাহবুবুর রহমান রনি (২৫), জকিগঞ্জের আটগ্রামের কানু লস্করের ছেলে অর্জুন লস্কর (২৫), দিরাই উপজেলার বড়নগদীপুর (জগদল) গ্রামের রবিউল ইসলাম (২৫) ও কানাইঘাটের গাছবাড়ি গ্রামের মাহফুজুর রহমান মাসুমকে (২৫)। এছাড়া অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।
আলোচিত এ মামলায় এজাহারে নাম থাকা ৬জনসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সকলকেই ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
Related News
সিলেটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে অরাজনৈতিক ও অসাম্প্রদায়িকRead More
সিলেটে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদ করায় অটোরিকশাচালক জেলে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন মহালদিক হিলুয়াছড়ায় স্লুইস গেট ও সেতুর নিচ থেকে অবৈধভাবেRead More



Comments are Closed