এমসিতে ধর্ষন, আসামি তারেক ৫দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে স্ত্রীকে গণধর্ষণের ঘটনায় আরেক আসামি ছাত্রলীগ কর্মী তারেকুল ইসলাম তারেককে (২৮) ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ মামলার এজাহারের ২ নম্বর আসামি সে।
বুধবার বিকেল ৪টায় সিলেটের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবুল কাশেমের আদালতে তাকে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন শাহপরান থানার তদন্ত কর্মকর্তা ইন্দ্রনীল ভট্টাচার্য। আদালত শুনানী শেষে তার ৫ দিনের রিমান্ড মনজুর করেন।
সিলেট মেট্রোলটিন পুলিশের এসি (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।
রিমান্ড শুনানিকালে আসামির পক্ষে কোনো আইনজীবী শুনানিতে অংশ নেননি জানিয়ে আদালতের সরকারি কৌঁসুলি মাহফুজুর রহমান বলেন, বাদীপক্ষে স্বপ্রণোদিত হয়ে শতাধিক আইনজীবী অংশ নিলেও আসমিপক্ষে কোনো আইনজীবী অংশ নেননি।
সর্বশেষ তারেককে রিমান্ডের নেয়ার মধ্য দিয়ে এই ধর্ষণ মামলায় গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত ছয় আসমির সকলকেই পাঁচদিন করে রিমান্ডে পেলো পুলিশ। এছাড়া সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার হওয়া আরও দুজনকেও ৫ দিন করে রিমান্ডে নেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) তারেকুল ইসলাম তারেককে সুনামগঞ্জের দিরাই থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
প্রসঙ্গত, গত শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে এমসি কলেজে বেড়াতে গিয়েছিলেন সিলেটের দক্ষিণ সুরমার এক দম্পতি। এ সময় কলেজ ক্যাম্পাস থেকে ৫-৬ জন যুবক জোরপূর্বক কলেজের ছাত্রাবাসে নিয়ে যায় দম্পতিকে। সেখানে স্বামীকে আটকে রেখে ১৯ বছরের গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে তারা। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে গৃহবধূকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে শাহপরাণ থানা পুলিশ।
এ ঘটনায় ছয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করে শনিবার সকালে নগরীর শাহপরান থানায় মামলা করেছিলেন ভুক্তভোগীর স্বামী।
সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতের বিচারক সাইফুর রহমানের আদালতে আসামি সাইফুর রহমান, অর্জুন লস্কর ও রবিউল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করা হয় এবং পরদিন মঙ্গলবার একই আদালতে শাহ মো. মাহবুবুর রহমান রনি, রাজন আহমদ ও আইনুদ্দিনেরও ৫ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। আজ বুধবার দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আবুল কাশেম পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন মাহফুজ রহমানের।
আলোচিত এ মামলায় এজাহারে নাম থাকা ৬জনসহ ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের সকলকেই ৫ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed