শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি নিয়ে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত
বৈশাখী নিউজ ডেস্ক : শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়বে কিনা সে বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। বুধবার দুপুরে অনলাইনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
মাহবুব হোসেন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির বিষয়ে কালকের (বৃহস্পতিবার) মধ্যে একটা সিদ্ধান্ত হবে, এ বিষয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথাও হয়েছে।
করোনাকালে চালু হওয়া অনলাইন শিক্ষা কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে তিনি বলেন, এটা কোচিং সেন্টারের বিকল্প হবে। এতে প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা অংশ নিতে পারবে।
শিক্ষামন্ত্রী দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব আমিনুল ইসলাম খান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মু. জিয়াউল হক এসময় যুক্ত ছিলেন।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed