দেশে করোনায় আরও ৩২ মৃত্যু, শনাক্ত ১৪৩৬
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘন্টায় করোনায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ২৫১ জনে।
নতুন করে রোগী শনাক্ত হয়েছে ১৪৩৬ জন। মোট শনাক্ত ৩ লাখ ৬৩ হাজার ৪৭৯ জনে দাঁড়িয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৮৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২ লাখ ৭৫ হাজার ৪৮৭ জন।
১০৮টি পরীক্ষাগারে এ পর্যন্ত ১৩ হাজার ১৫৫টি নমুনা সংগ্রহ এবং ১৩ হাজার ৪০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১৯ লাখ ৪৭ হাজার ৬৫৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এ পর্যন্ত শনাক্তের হার ১০ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৫ দশমিক ৭৯ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৪ শতাংশ।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed