ধর্ষকদের শাস্তির দাবিতে ছাত্রদলের মানববন্ধন
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমসি কলেজের ছাত্রাবাসে গণধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানবন্ধনে বক্তব্য রাখেন, সিলেট মহানগর বিএনপির সহ-দপ্তর সম্পাদক লোকমান আহমদ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাফরান আহমদ, যুবদল নেতা মতিউর রহমান শিমুল, নাজিম উদ্দিন, আলী আকবর রাজন, আলাল আহমদ, রাজন আহমদ, রাসেল তালুকদার, জাকির হাজারী, আতিক আহমদ, আব্দুল গণি সুমন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা ঘৃণ্য এসব অপরাধীদের দ্রুত বিচারের মাধ্যমে সিলেটবাসীকে কলঙ্ক মুক্ত করতে হবে। যাতে এই ধরনের ঘৃণ্য অপরাধ আর কেউ করতে না পারে। নেতৃবৃন্দ দ্রুত বিচারের জন্য প্রশাসনের উর্ধ্বতন মহরের প্রতি জোর দাবী জানান।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed