সিলেটে আরো ৩৬ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে নতুন করে আরও ৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সিলেটের দুই ল্যাবে তাদের করোনা শনাক্ত হয়েছে।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানীর ল্যাবে শনাক্ত ৮ জনের মধ্যে সিলেটের চারজন, মৌলভীবাজারের দুজন, সুনামগঞ্জের একজন আর হবিগঞ্জের একজন রয়েছেন।
আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, মঙ্গলবার শাবির ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৬ জন, মৌলভীবাজারের ৯ জন ও সিলেট জেলার ৯ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৫৭ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ১০ হাজার ৪০৩ জন আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৮ জন।
Related News
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More



Comments are Closed