শাবির অপহৃত দুই শিক্ষার্থী উদ্ধার, আটক ১
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জালালাবাদ থানা পুলিশের অভিযানে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অপহরণ হওয়া ২ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়েছে। সেই সাথে আটক করা হয়েছে অপহরণকারী যুবক অভ্র কুমার দাসকে (২৭)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার পিপিএম এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ১০টার দিকে নগরীর মদিনা মার্কেট এলাকা থেকে অপহরণের শিকার হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজিবুর রহমান (২৬) ও তারেক হালিমী (২৫)। এ ব্যাপারে জালালাবাদ থানায় ১১৭৯ নং জিডি এন্ট্রি দায়ের হলে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদের নেতৃত্বে অভিযানে নামে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে পাঠানটুলা এলাকা থেকে অপহরণের শিকার ২ শিক্ষার্থীকে উদ্ধার করা হয়। এসময় পুলিশ অপহরণকারী যুবক অভ্র কুমার দাসকেও (২৭) আটক করে।
আটক যুবক সুনামগঞ্জ সদরের জেল রোডের অভিযাত্রী ২১ এর অসিত কুমার দাসের পুত্র।
পুলিশ জানতে পারে, মদিনা মার্কেট এলাকার মুন্না উরফে পিচ্চি মুন্নার সহযোগিতায় অভ্র কুমার দাস শাবির ২ শিক্ষার্থীকে অপহরণ করে। ঘটনাটি কোতয়ালী থানাধীন হওয়ায় উদ্ধার হওয়া দু’শিক্ষার্থীসহ আটক অভ্র কুমার দাসকে কতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed