আটকের পর মুচলেকায় মুক্ত ভিপি নুর
বৈশাখী নিউজ ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরকে আটকের কয়েক ঘন্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে তাকে আটকের ঘণ্টাখানেকের মধ্যেই মুচলেকায় থানা থেকে মুক্তি দেওয়া হয় তাকে। ধর্ষণ মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ শেষে ক্যাম্পাস থেকে ফেরার সময় পুলিশ তাকে আটক করেছিল।
তবে তাকে আটকের পর ঢাকা মহানগর পুলিশের ডিসি (মিডিয়া) ওয়ালিদ হোসেন জানিয়েছিলেন, সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর আক্রমণের ঘটনায় নুরসহ সাতজনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা করা হবে বলেও জানিয়েছিলেন তিনি।
রোববার রাতে নুর ও ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক হাসান আল মামুনসহ ছয়জনের বিরুদ্ধে ধর্ষণ এবং ধর্ষণকারীকে সহযোগিতা ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী। রাজধানীর লালবাগ থানায় ওই মামলা করা হয়। মামলার বাদী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী।
নুর ও মামুন ছাড়াও ওই মামলায় অপর আসামিরা হলেন- ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সহসভাপতি নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আব্দুল্লাহ হিল বাকি।
Related News
মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশি আটক
বৈশাখী নিউজ ডেস্ক: ২ হাজার ৫০০ বিদেশি। তল্লাশি শেষে আটক ৪৭২। আর তাদের মধ্যে ৩৬৪Read More
বহুতল ভবন থেকে পড়ে কাতারে প্রাণ গেল মৌলভীবাজারের আজমের
প্রবাস ডেস্ক: কাতারে জীবিকার তাগিদে কাজ করতে গিয়ে বহুতল ভবন থেকে নিচে পড়ে আজম মিয়াRead More



Comments are Closed