‘কেনার আগে হ্যান্ডসেটের বৈধতা যাচাই করুন’
প্রযুক্তি ডেস্ক: অবৈধ সেল ফোন আমদানি রোধ করতে যেকোনো ফোন কেনার আগে আইএমইআই যাচাই করে হ্যান্ডসেটের বৈধতা নিশ্চিত করার জন্য সবাইকে অনুরোধ করেছে বাংলাদেশ টেলিযোগযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
এছাড়া, গ্রাহকদের মোবাইল ফোন কেনার রসিদ সংগ্রহের জন্যও অনুরোধ করা হয়েছে।
বিটিআরসির এক নোটিশের মাধ্যমে এ অনুরোধ জানানো হয়েছে।
ফোন কিনতে ইচ্ছুক গ্রাহকরা সংশ্লিষ্ট হ্যান্ডসেট থেকে *#০৬# ডায়াল করে ১৫ অঙ্কের আইএমইআই নম্বর পেতে পারেন।
হ্যান্ডসেটের বৈধতা পরীক্ষা করতে আইএমইআই নম্বরটি (উদাহরণস্বরূপ: কেওয়াইডি ১২৩৪৫৬৭৮৯০১২৩৪৫) ১৬০০২ নম্বরে এসএমএস করতে হবে। একটি ফিরতি এসএমএস ব্যবহারকারীকে জানিয়ে দেবে যে হ্যান্ডসেটটি বৈধভাবে আমদানি করা হয়েছিল কি না।
ভুয়া বা ক্লোন করা আইএমইআই থাকা মোবাইল ফোন ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) মাধ্যমে শনাক্ত করে নেটওয়ার্ক থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হবে বলে বিটিআরসি জানিয়েছে।
টেলিযোগাযোগ নিয়ন্ত্রণকারী সংস্থাটি ২০১৮ সালের জানুয়ারি থেকে বৈধভাবে আমদানি করা মোবাইল সেটগুলোর ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেনটিটি (আইএমইআই) নম্বরের জন্য ইতোমধ্যে একটি ডাটাবেস তৈরি করেছে।
Related News
পরীক্ষায় নকল রুখবে এআই, সিলেটে চার তরুণের নতুন উদ্ভাবন
প্রযুক্তি ডেস্ক: একটি শ্রেণিকক্ষে একসঙ্গে পরীক্ষা দিচ্ছেন প্রায় ১০০ শিক্ষার্থী। পরীক্ষার কার্যক্রম পর্যবেক্ষণে দায়িত্বে রয়েছেনRead More
গাড়ি চালানোর সময় ব্যক্তিগত তথ্য জানাবে জেমিনি, গুগলের নতুন সুবিধা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: গাড়ি চালানোর সময় ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য কাজে লাগিয়ে প্রয়োজনীয় প্রশ্নের উত্তর ও পরামর্শRead More



Comments are Closed