পর্যটন ভিসায় ৯ মাস থাকা যাবে থাইল্যান্ডে
পর্যটন ডেস্ক : পর্যটননির্ভর অর্থনীতিকে পুনরুদ্ধারে বিশেষ উদ্যোগ নিয়েছে থাইল্যান্ড। এ লক্ষ্যে অক্টোবরের শুরুর দিক থেকে বিদেশি পর্যটকদের বিশেষ ভিসা দেয়া শুরু করবে দেশটি।
করোনা মহামারি পরিস্থিতির কারণে ৬ মাসের বেশি সময় পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে থাইল্যান্ডে। সরকারি মুখপাত্র ট্রাইসুরি তাইসরানকুল জানিয়েছেন, প্রধানমন্ত্রী প্রায়ূথ চ্যান-ওচার মন্ত্রিসভা ৯০ থেকে ২৮০ দিন (৯ মাস) পর্যন্ত থাইল্যান্ডে থাকার পরিকল্পনা করে পর্যটকদের ভিসা দেয়ার প্রস্তাবকে অনুমোদন দিয়েছে।
তবে ভ্রমণকারীকে থাইল্যান্ডে আসার পরে ১৪ দিনের রাষ্ট্রীয় কোয়ারেন্টিন ভোগ করবেন এবং স্বাস্থ্য ও সুরক্ষা সংক্রান্ত বিধিগুলো মেনে চলতে হবে।
সরকারের এমন সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠবে বলে আশা করছেন অনেকে। আবার ঘুরে দাঁড়াবে থাইল্যান্ডের অর্থনীতি।
Related News
সিলেট-মাস্কাট রুটে ফ্লাইট বাড়াল সালামএয়ার, সপ্তাহে ৫টি
বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রী চাহিদা বাড়ায় সিলেট-মাস্কাট রুটে ফ্লাইটের সংখ্যা বাড়িয়েছে ওমানভিত্তিক উড়োজাহাজ সংস্থা সালামএয়ার।Read More
১ নভেম্বর থেকে খুলছে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম
পর্যটন ডেস্ক: আগামী ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। ২০২৭Read More



Comments are Closed