Main Menu

সিলেট তথ্য অফিসের উপ পরিচালক মিলি করোনাক্রান্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক জুলিয়া জেসমিন মিলি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে যে ১৩ জনের করোনা রিপোর্ট পজেটিভ আসে তাদের মধ্যে জুলিয়া জেসমিন মিলিও রয়েছেন।

ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সুত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার তিনি করোনা ভাইরাসের পরীক্ষার জন্য নমুনা দেন। আজ তার রিপোর্ট পজেটিভ আসে।

Share





Related News

Comments are Closed