মোটরসাইকেলে বাসের ধাক্কায় নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মুকসুদপুর উপজেলার কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেন।
নিহতরা হলেন– মুকসুদপুরের গোপিনাথপুর গ্রামের বিল্লাল ঠাকুরের ছেলে ও মুকসুদপুর কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি আল-আমিন ঠাকুর (২২), একই উপজেলার চন্ডিবর্দি গ্রামের আনোয়ার সরদারের ছেলে ফয়সাল সরদার (৩০) এবং সুফি শেখের ছেলে লিয়াকত শেখ (৩২)।
এসআই সোহেল রানা ও মুকসুদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব জানান, নিহতরা একটি মোটরসাইকেলে মুকসুদপুর কলেজ মোড় দিয়ে রাস্তা পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী গোল্ডেন পরিবহনের একটি দ্রুতগামী বাস চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলে ফয়সাল, মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আল-আমিন এবং আশঙ্কাজনক অবস্থায় ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে লিয়াকত শেখ মারা যান। পুলিশ ঘাতক বাস ও ড্রাইভারকে আটক করেছে।
তারা আরও জানান, বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে প্রায় এক কিলোমিটার টেনে নিয়ে যায়। এ সময় মোটরসাইকেল থেকে স্পার্ক হয়ে প্রথমে ফুয়েল ট্যাংকে এবং পরে পুরো বাসে আগুন ধরে যায়।
Related News
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল জামায়াত
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে নিজেদের মেয়র প্রার্থীরRead More



Comments are Closed