হোয়াটসঅ্যাপে নতুন ফিচার
প্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে কল বাটনসহ নতুন তিন ফিচার যোগ করেছে। হোয়াটসঅ্যাপ তাদের ২.২০.২০০.৩ অ্যান্ড্রয়েড বেটা আপডেটে নতুন এ ফিচার যোগ করেছে।
এ তিনটি ফিচার হল নতুন ক্যাটালগ শর্টকাট, নতুন কল বাটন ও হোয়াটসঅ্যাপ ডুডল। এ ফিচারগুলো ব্যবহার করার জন্য আপনাকে লেটেস্ট বেটা ভার্সন (২.২০.২০০.৩) ডাউনলোড করতে হবে। হোয়াটসঅ্যাপের নতুন ফিচার নিয়ে লিখেছেন-
কল বাটন
জনপ্রিয় এই প্লাটফরমটি বিজনেজ চ্যাটের জন্য নিয়ে আসছে কল বাটন। এখানে ভয়েস কল ও ভিডিও কল বাটনকে একত্রিত করে দেয়া হবে (যদি ক্যাটালগ সেট করা হয়)। অর্থাৎ আপনি একটি বাটনে ক্লিক করলেই ভয়েস বা ভিডিও কলের বিকল্প বেছে নিতে পারবেন।
নতুন ক্যাটালগ শর্টকাট
হোয়াটসঅ্যাপ তাদের বিজনেজ চ্যাটে কুইক শর্টকাট ফিচার যুক্ত করবে। ক্যাটালগ সেট করা হলে এখানে নতুন কল বাটনও দেখা যাবে। এ ছাড়া এ ক্যাটালগে অন্যান্য তথ্যও থাকবে।
হোয়াটসঅ্যাপ ডুডল
হোয়াটসঅ্যাপ ডুডলের মাধ্যমে আপনি চ্যাটে একটি সিগনেচার ডুডল যুক্ত করতে পারবেন। যদিও এ ধরনের ফিচার কয়েকদিন আগেই হোয়াটসঅ্যাপ ওয়েবেও দেখা গিয়েছিল।
Related News
ফেসবুকের ভেরিফায়েড ব্যাজ এবার মিলবে ফ্রিতে, যেভাবে পাবেন
প্রযুক্তি ডেস্ক: বর্তমানে ক্রমশ আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স বা এআই-ভিত্তিক ভুয়া প্রোফাইল, ছবি-ভিডিওসহ বিভিন্ন ধরনের গুজব ছড়িয়েRead More
দেশের ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দেবে সরকার, ১৮ হাজার টাকা ভাতা
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবকদের দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেRead More



Comments are Closed