সিলেটের দুই ল্যাবে ৬৭ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নতুন করে আরও ৬৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তরা সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জের বাসিন্দা। এনিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯১ জন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মঙ্গলবার ওসমানীর ল্যাবে ২৬৮ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১৩ জন, সুনামগঞ্জ ও হবিগঞ্জের একজন করে রোগী রয়েছেন।
আর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল জানান, মঙ্গলবার শাবির ল্যাবে ৩৭৬ জনের নমুনা পরীক্ষায় ৫২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ১৩ জন, মৌলভীবাজারের ১৯ জন ও হবিগঞ্জ জেলার ২০ জন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ৯১ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৪৯৭ জন, সুনামগঞ্জে ২ হাজার ২৬০ জন, হবিগঞ্জে ১ হাজার ৬৯১ জন এবং মৌলভীবাজারে ১ হাজার ৬৪৩ জন করোনায় আক্রান্ত রোগি হয়েছেন।
আর মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে ৯ হাজার ৩৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৮৩০ জন, সুনামগঞ্জে ১ হাজার ৯২৮ জন, হবিগঞ্জে ১২১১ জন, মৌলভীবাজারে ১৩৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এপর্যন্ত মারা গেছেন ২০৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫০ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা যান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed