কলমাকান্দায় গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
মো.কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি : নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় রুমা আক্তার (২১) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের ফুলবাড়ীয়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রুমা আক্তার ফুলবাড়ীয়া গ্রামের আল আমীনের স্ত্রী। রবিবার মধ্য রাতে এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল করিম জানান, কলমাকান্দা উপজেলার ফুলবাড়ীয়া গ্রামে রুমার নিজ বসত ঘরের আড়ায় ঝুলতে দেখে স্বজনরা। খবর পেয়ে থানা পুলিশ আজ সকালে তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনার কারণ জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করেনি পুলিশ।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed