সিলেটের দুই ল্যাবে আরো ৯৩ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে রবিবার (১৩ সেপ্টেম্বর) নমুনা পরীক্ষায় আরো ৯৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্তদের নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৯৮২ জনে।
ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান রবিবার ২৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় ৩১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ২৭ জন সিলেট জেলার। এছাড়া সুনামগঞ্জ জেলার ২ জন, হবিগঞ্জ জেলার ১ জন ও মৌলভীবাজার জেলার ১ জন রয়েছেন।
এদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিইবি বিভাগের প্রভাষক জি.এম. নূরনবী আজাদ জুয়েল জানান রবিবার শাবির পিসিআর ল্যাবে ২৩২ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে মোট ৬২ জনের শরীরে পাওয়া গেছে করোনা ভাইরাসের অস্তিত্ব। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জ জেলার ৩২, সিলেটের ১৭ এবং হবিগঞ্জ জেলার ১৩ জন রয়েছেন।
নতুন শনাক্ত হওয়া ৯৩ জনকে নিয়ে সিলেট বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১ হাজার ৯৮২ জনে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed