Main Menu

দেশে করোনায় আরও ৩১ মৃত্যু, শনাক্ত ১৪৭৬

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৭৩৩ জনে দাঁড়িয়েছে।

এছাড়া, নতুন করে ১ হাজার ৪৭৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৩ লাখ ৩৭ হাজার ৫২০ জনে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ৯৪টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৮৫০টি এবং পরীক্ষা করা হয়েছে আগের নমুনাসহ ১২ হাজার ৯৯৯টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ১৭ লাখ ২৮ হাজার ৪৮০টি।

নতুন যে ৩১ জন মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ২৫ এবং নারী ছয়জন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ ৩ হাজার ৬৮৬ জন এবং নারী ১ হাজার ৪৭ জন। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার ১.৪০ শতাংশ।

এদিকে, করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৩৭২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬৪৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার এখন পর্যন্ত ৭১.৩০ শতাংশ।

গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ প্রথম একজনের মৃত্যু হয়।

Share





Related News

Comments are Closed