Main Menu

পঞ্চগড়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

Manual3 Ad Code

মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে বিদ্যুৎস্পৃষ্টে খয়রুল আলম (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার ৭ নং চন্দন বাড়ী ইউনিয়নের বানিয়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত খয়রুল আলম ওই গ্রামের আব্দুল মালেক এর ছেলে।

Manual2 Ad Code

স্থানীয়রা জানান, খয়রুল আলম সকালে নিজ বাড়ীর সাথে দোকান ঘরে বিদ্যুতের লাইনের কাজ করছিলেন। এসময় হঠাৎ বিদ্যুতায়িত হলে পরিবারের সদস্যরা তাৎক্ষণিক মেইন সুইচ অফ করে খয়রুল আলমকে উদ্ধার করেন। পরে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. নব কান্ত রায় তাকে মৃত ঘোষণা করেন।

Manual8 Ad Code

এদিকে বোদা উপজেলার ৭নং চন্দন বাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মো: মোয়াজ্জেম হোসেন বাবুল বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code