ছাতকে রিফাতসহ ৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জ বাজারে অভিযান চালিয়ে ৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর (সুনামগঞ্জ) যৌথভাবে এ অভিযান চালায়।
অভিযানে ৬টি প্রতিষ্ঠানকে ২৯ হাজার টাকা জরিমানা করা হয়। এরমধ্যে, লন্ডন রেস্টুরেন্টকে ৫ হাজার, সোনারবাংলা রেস্টুরেন্টকে ৬ হাজার, রিফাত এন্ড কোম্পানীকে ১০ হাজার, বুরাইয়া রেস্টুরেন্টকে ২ হাজার, নিউ ডয়না রেন্টুরেন্টকে ৫ হাজার, নিউ ওরিয়েন্টাল ফার্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৯ এর এএসপি ওবাইন। তিনি জানান, বুধবার (৯ সেপ্টেম্বর) র্যাব-৯ সুনামগঞ্জ ক্যাম্পের কোম্পানির লেফট্যান্টে কমান্ডার ফয়সাল আহমদ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলামের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
Related News
ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার
আনোয়ার হোসেন রনি ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে অভিযান চালিয়ে ১৩০ পিসRead More
ফেসবুকে পোস্টের পর শাল্লায় যুবকের রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় প্লাবন সরকার (২৪) এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্যেরRead More



Comments are Closed