সিলেটে হচ্ছে বেসরকারি কারিগরি বিশ্ববিদ্যালয়
বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি উদ্যোগে বাংলাদেশে প্রথম কারিগরি বিশ্ববিদ্যালয় সিলেটে প্রতিষ্ঠিত হচ্ছে। এর আগে দেশে বেসরকারি উদ্যোগে কারিগরি স্কুল ও কলেজ প্রতিষ্ঠা হলেও কোন কারিগরি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়নি।
বুধবার (৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় থেকে এর অনুমতি প্রদান করে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তাঁর সম্মতি প্রদান করেন।
শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব আ ন ম তরিকুল ইসলাম স্বাক্ষরিত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ (শাখা-১৭) এর ৩৭.০০.০০০০.০৭৮.১০.০০৮.২০২০-৮৩ নং স্মারকে এ অনুমতি প্রদান করা হয়।
সুত্রে জানা যায়, নতুন এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত নাম হচ্ছে ”আরটিএম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি”। এর উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা হচ্ছেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক এর প্রধান পৃষ্ঠপোষক ও আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান “রিচার্স ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট” (আরটিএম) ইন্টারন্যাশনাল এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ড. আহমদ আল কবির।
বেসরকারি এ বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস হবে সিলেট নগরীর উপকন্ঠ টিবি গেইট এলাকার আরটিএম কমপ্লেক্সে।
আগামী ১ জানুয়ারী ২০২১ খ্রীস্টাব্দ থেকে এর শিক্ষা কার্যক্রম চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ব্যতিক্রমধর্মী এ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বিশ্বমানের কারিগরি শিক্ষার মাধ্যমে সরকারের মানবসম্পদ উন্নয়ন কর্মসূচি অগ্রাধিকার পাবে বলে আশা প্রকাশ করছেন উদ্যাোক্তারা।
Related News
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ভারতীয় ফেনসিডিলসহ নারী আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে প্রায় ২৪ লাখ টাকা মূল্যের ১ হাজারRead More
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More



Comments are Closed