উজিরপুরে সড়কে লাশ হলেন অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের উজিরপুরে বাস, কাভার্ডভ্যান ও অ্যাম্বুলেন্সের ত্রিমুখী সংঘর্ষে ৬ জনের প্রাণহানি হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আটিয়াপাড়া রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি এলাকার আরিফ হোসেন (৪০), তার মা কোহিনুর বেগম (৬০), আরিফের স্ত্রী শিউলি বেগম (৩৫), আরিফের ভাই মো. কাইয়ুম (৩৮), অ্যাম্বুলেন্সের চালক মো. আলমগীর হোসেন (৩৮) এবং চালকের সহকারী। সেই সাথে ঘটনাস্থল থেকে নবজাতক শিশু তামান্নার (৩ দিন) লাশ উদ্ধার করা হয়।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান।
ঘটনার পরপর ফায়ার সার্ভিস এবং পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দুমড়ে-মুচড়ে যাওয়া অ্যাম্বুলেন্স কেটে লাশগুলো বের করা হয়।
লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরে বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার পরই কার্ভাড ভ্যানের চালক পালিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঢাকা থেকে রোগী নিয়ে বরিশাল যাওয়ার পথে উজিরপুরে ত্রিমুখী এই সংঘর্ষে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের ৬ যাত্রী নিহত হন। এসময় কাভার্ডভ্যানের এক যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা হতাহতদের উদ্ধার তৎপরতা শুরু করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে অ্যাম্বুলেন্সে একটি শিশুর মরদেহ ও তার আপন-জনদের নিয়ে ঝালকাঠ যইচ্ছল।
Related News
ভোলায় ব্রিজ ভেঙে বালুবাহী ট্রলি খালে পড়ে চালক নিহত
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার লালমোহন উপজেলায় একটি পুরনো ঝুঁকিপুর্ন ব্রিজের মাঝখান দিয়েRead More
ভোলায় বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত পুত্রবধূর ভাই
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ভোলা পৌরসভার কালীখোলা এলাকায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধা শ্বাশুড়িকে ধর্ষণেরRead More



Comments are Closed