বাথরুমে মিললো অভিনেত্রী শ্রাবণীর ঝুলন্ত লাশ
বিনোদন ডেস্ক: তেলেগু অভিনেত্রী শ্রাবণী কোন্দাপালির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার )৮ সেপ্টেম্বর) ভারতের হায়দরাবাদের মধুরানগরে নিজ বাড়ির বাথরুমে তাকে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়।
‘মানাসু মামাতা’ টিভি সিরিয়ারের ২৬ বছর বয়সী এই অভিনেত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এরইমধ্যে শ্রাবণীর মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
শ্রাবণীর পরিবারের সদস্যদের দাবি, দেবরাজ রেড্ডি নামের এক ব্যক্তি ক’দিন আগে এ অভিনেত্রীকে হয়রানি করেন। সেই অপমান সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
দেবরাজ রেড্ডি অন্ধ্র প্রদেশের কাকিনাড়া অঞ্চলের বাসিন্দা বলে জানা গেছে। শ্রাবণীর সঙ্গে দেবরাজের পরিচয় হয় টিকটকে। এরপর বন্ধুত্ব ও মাঝেমধ্যে একসঙ্গে সময় কাটাতেন তারা। কিন্তু সম্প্রতি দেবরাজ শ্রাবণীকে হেনস্তা করলে তাতে উদ্বিগ্ন হয়ে পড়েন শ্রাবণী।
শ্রাবণীর পরিবার দাবি করছে, দেবরাজ শ্রাবণীকে ফোনে শ্লীলতাহানির হুমকি দিচ্ছিলেন। মাঝেমধ্যেই তাকে ব্ল্যাকমেইল করতেন। এ কারণেই শ্রাবণী আত্মহত্যার সিদ্ধান্ত নিতে বাধ্য হন।
ইতোমধ্যে শ্রাবণীর পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে।
Related News
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
Manual6 Ad Code বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমানRead More
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় নায়ক সালমান শাহ হত্যা মামলায় খলচরিত্রের অভিনেতাRead More



Comments are Closed