সিলেটে করোনায় মৃত্যু বেড়ে ২০১, শনাক্ত ১১৫৮৫
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন আরও দুইজন। মারা যাওয়া দুজনই সিলেট জেলার বাসিন্দা। এই দুজন নিয়ে গত পাঁচ মাসে বিভাগে এ পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাড়ালো ২০১ জন।
এদিকে, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত পর্যন্ত সিলেটে একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৬ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৭ জন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জে ৬ জন ও মৌলভীবাজারে ৮ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট পজিটিভ শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৮৫ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬১৮৮ জন, সুনামগঞ্জে ২১৬৫ জন, হবিগঞ্জে ১৬২০ জন ও মৌলভীবাজার জেলায় ১৫৮৫ জন রয়েছেন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫৩ জন। এর মধ্যে সিলেটে ৩৪ জন, সুনাগঞ্জে ১৩ জন ও মৌলভীবাজারে ৩ জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ হাজার ৫৩৫ জন। এর মধ্যে সিলেটে ৪৩৮২ জন, সুনামগঞ্জে ১৮৪৫ জন, হবিগঞ্জে ১০৭৯ জন ও মৌলভীবাজারে ১২২৯ জন।
অপরদিকে, বিভাগে মোট মৃত ২০১ জনের মধ্যে সিলেট জেলার ১৪৫, সুনামগঞ্জে ২২, হবিগঞ্জে ১৪ ও মৌলভীবাজারে ২০ জন।
Related News
ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্টRead More
সুনামগঞ্জে ২টি বালুমহাল থেকে সব ধরনের বালু উত্তোলনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের সীমান্তবর্তী যাদুকাটা নদীর যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালুমহাল থেকে সব ধরনের বালুRead More



Comments are Closed