নেত্রকোনায় ট্রলার ডুবি, ১১ জনের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ৩৬ যাত্রী নিয়ে নেত্রকোনা যাওয়ার পথে কলমাকান্দা উপজেলার গুমাই নদীতে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অনেকে নিখোঁজ রয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ শিশু, ৩ নারী ও ২ জন পুরুষ রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উদ্ধার কাজে যাচ্ছে ফায়ার সার্ভিস।
তবে ট্রলারে কতজন যাত্রী ছিলো বা এ ঘটনায় কত জন নিখোঁজ রয়েছে তা এখনো জানা যায়নি।
স্থানীয় প্রশাসন জানায়, সুনামগঞ্জের ধর্মপাশা থানার মধ্যনগর থেকে ৩৬ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নেত্রকোণা সদরের ঠাকুরাকুণা যাচ্ছিল। কলমাকান্দার রাজনগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয় যাত্রীবাহী ট্রলারটির। এতে ডুবে যায় যাত্রীবাহী ট্রলারটি।
জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed