Main Menu

সিলেটে করোনায় অবসরপ্রাপ্ত প্রকৌশলীর ইন্তেকাল

বৈশাখী নিউজ ডেস্ক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পিডিবি’র অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী রুহুল ইসলাম চৌধুরী (মুবিন) ইন্তেকাল করেছেন (ইন্না—–রাজিউন)। সোমবার রাত সাড়ে ১২ টায় সিলেট নগরীর আখালিয়াস্থ মাউন্ট এডোরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল গ্রামে তার বাড়ি। বর্তমানে নগরীর শাহজালাল উপশহরের এফ ব্লকের, ৩ নম্বর রোডের বাসিন্দা

মুবিন আইডিই’র সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলা সভাপতি ছিলেন।

মরহুমের জানাজা মঙ্গলবার বাদ আছর নগরীর মানিক পীর রহঃ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।

Share





Related News

Comments are Closed