সিলেটের দুই ল্যাবে আরও ৭৭ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে আরও ৭৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে সুস্থ হয়েছেন ৮৮ জন। এছাড়াও শেষ ২৪ ঘন্টায় করোনায় মারা গেছেন ১ জন।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নতুন শনাক্ত ৭৭ জনের মধ্যে সিলেট জেলায় ৫৩ জন, সুনামগঞ্জে ১১ জন, হবিগঞ্জে ১০ জন আর মৌলভীবাজারে ৩ জন শনাক্ত হয়েছেন।
সুস্থ হওয়া রোগীদের মধ্যে সুনামগঞ্জে ৩৫ জন, সিলেটে ২৬ জন এবং মৌলভীবাজারে সুস্থ হয়েছেন ২৭ জন।
সিলেট বিভাগে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১০ হাজার ৯৬৫ জন। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি ৫ হাজার ৮০৬ জন। এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৭৬ জন, হবিগঞ্জে ১ হাজার ৫৭২ জন ও মৌলভীবাজারে ১ হাজার ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে।
সব মিলিয়ে সিলেট বিভাগে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৬ জন। আর মৃত্যুবরণ করেছেন ১৮৮ জন।
Related News
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More



Comments are Closed