Main Menu

সিলেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে শ্রমিকদলের র‌্যালী

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা ও সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দল। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরের সিটি পয়েন্ট থেকে এক বিশাল বর্ণাঢ্য র‌্যালী বের করে সিলেট জেলা ও মহানগর শ্রমিক দল। র‌্যালীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমােশে প্রধান অতিথির বক্তব্যে সিটি মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন গনতন্ত্র পুনরুদ্ধার সহ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিই প্রতিবার্ষিকীর শপথ। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আমাদের একটাই অঙ্গীকার গণতন্ত্র উদ্ধার সহ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা।

তিনি আরো বলেন, ‘বর্তমান যে রাষ্ট্র ব্যবস্থা, এই রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে একটা একনায়কতান্ত্রিক, স্বৈরাচারী, ফ্যাসিবাদী আর আমরা বিশ্বাস করি, সরকারের শুভ বুদ্ধির উদয় হবে এবং মিথ্যা হয়রানির মামলা থেকে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে মুক্তি দেবে।’

সমাবেশে আরিফুল হক চৌধুরীর হাতে ফুল দিয়ে সিলেট জেলা জাতীয় মোটর শ্রমিক পাটির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিকের নেতৃত্ব প্রায় শতাধিক নেতাকর্মী শহীদ জিয়ার আদর্শে অনুপ্রানিত হয়ে এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থা জ্ঞাপন করে জাতীয়তাবাদী শ্রমিক দলে যোগদান করেন।

মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুস মিয়ার সভাপতিত্বে এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুর রহমান ও লিটন আহমদ এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিএনপি জেলা আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল মান্নান, সিলেট জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী,আহবায়ক কমিটির সদস্য ইশতিয়াক সিদ্দিকী, আহবায়ক কমিটির অন্যতম সদস্য মাহবুবুল হক চৌধুরী, শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা সভাপতি সুরমান আলী, সিনিয়র সহ-সভাপতি মাশুক এলাহী চৌধুরী, জেলা জাসাস এর সাধারণ সম্পাদক জয়নাল আহমদ রানু, জেলা বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল ও কামরুজ্জামান দিপু।

এসময় আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শ্রমিক দলনেতা আব্দুল মুকিত,আব্দুল লতিফ, শাহনুর আহমদ চৌধুরী, মনির আহমদ,আব্দুল আওয়াল, নুর ইসালাম বাচ্চু, সেলিম আহমদ, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম, রেজা, ফয়সল, জাহাঙ্গীর, লিটন, চান মিয়া, ছালেক আহমদ, ফরহাদ, দীপু আহমদ, জুমির আলী, গোলাম মোস্তফা, লায়েক আহমদ, শাহজান, রফিক মিয়া, আব্দুল হাশিম, নিজাম, রাসেল,রুবেল,শেখ করিম,মহানগর শ্রমিক দলনেতা আব্দুল আহাদ, ইসমাইল হোসেন, শফিকুর ইসলাম বাচ্ছু, নুর ইসলাম, খোকন ইসলাম, খোকন আহমদ।

এদিকে আয়োজক সূত্রে জানা যায়, শোভাযাত্রা শুরু করার আগেই পুলিশের পক্ষ থেকে বাধা দেওয়া হয়। বলা হয় আয়োজন সংক্ষিপ্ত করতে। পরে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করতে যান সিলেট জেলা ও মহানগর শ্রমিক দলের নেতৃবৃন্দ। তখন কেন্দ্রীয় শহীদ মিনারেও পুলিশ এসে সমাবেশ করতে বাধা দেয়।

এ ব্যাপারে সিলেট জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সিটি পয়েন্ট থেকে শোভাযাত্রা শুরু করার সময় পুলিশ বাধা দেয়। তখন পুলিশের সাথে একদফা কথা বলে শোভাযাত্রা বের করা হয়। পরে আবার শহিদ মিনারে সমাবেশে এসেও পুলিশ সংক্ষিপ্ত করার কথা বলে। তবে অন্য সময়ের তুলনায় আজকে পুলিশের আচরণ অনেক সহনশীল ছিল।

Share





Related News

Comments are Closed