করোনায় আরও ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ২১৭৪
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আরও ২ হাজার ১৭৪ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। ফলে দেশে মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল তিন লাখ ১২ হাজার ৯৯৬ জনে। একইসময়ে সুস্থ হয়েছেন দুই হাজার ৯৮০ জন। মোট সুস্থ হলেন দুই লাখ চার হাজার ৮৮৭ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে আরও ৩৩ জন প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ২৯ জন এবং নারী চারজন। হাসপাতালে মৃত্যু হয়েছে ৩২ জনের এবং বাড়িতে মারা গেছেন একজন। ফলে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪ হাজার ২৮১ জনে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৯১টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৮৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা হলো ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২০ দশমিক ১৯ শতাংশ। আর রোগী শনাক্ত তুলনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৫৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ। এ পর্যন্ত করোনায় মৃতদের মধ্যে পুরুষ তিন হাজার ৩৬৪ জন (৭৮ দশমিক ৫৮ শতাংশ) এবং নারী ৯১৭ জন (২১ দশমিক ৪২ শতাংশ)।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ২০ বছরের বেশি বয়সী একজন, ত্রিশোর্ধ্ব তিনজন, চল্লিশোর্ধ্ব তিনজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ২০ জন ছিলেন। এরমধ্যে ঢাকা বিভাগের ছিলেন ২১ জন, চট্টগ্রাম বিভাগের চারজন, রাজশাহী বিভাগের পাঁচজন, খুলনা বিভাগের একজন, বরিশাল বিভাগের একজন এবং রংপুর বিভাগের ছিলেন একজন।
Related News
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More



Comments are Closed