মোটরসাইকেলে কাভার্ডভ্যানের চাপা, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে কক্সবাজারগামী কাভার্ডভ্যানের চাপায় দুই ভাইসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (৩০ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর জিদ্দাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হারবাং ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের অলিপুর গ্রামের মোহাম্মদ বশিরের ছেলে আমজাদ হোসেন রিফাত (২২), একই ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের বাজার পাড়ার আব্দুল হাকিমের দুই ছেলে তারেকুল ইসলাম নিলয় (২৩) ও তানজিলুর রহমানও (১৯)।
স্থানীয়, নিহত নিলয় ও রিফাত চট্টগ্রামে একই কলেজে অধ্যয়নরত ছিল। আর তানজিলুর রহমান কক্সবাজার সরকারি কলেজের ছাত্র। মর্মান্তিক এই দুর্ঘটনায় দুই পরিবারসহ আলীপুর ও বাজারপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আনিছুর রহমান জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত কাভার্ডভ্যান ও মোটরসাইকেলটি জব্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Related News
কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ১১
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার কলেজ বাজার এলাকায় কাভার্ডভ্যান ও মাইক্রোবাসের ভয়াবহ সংঘর্ষে ৪Read More
চট্টগ্রামে ভবন ভাড়া নিয়ে ক্যাসিনো ব্যবসা, পাঁচ দেশের ৬৩ বিদেশি নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম মহানগরীর খুলশী থানাধীন পশ্চিম জালালাবাদ এলাকায় একটি আটতলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনোRead More



Comments are Closed