Main Menu

সিলেটের দুই ল্যাবে ৫২ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের দুই ল্যাবে আরো ৫৫ জনের শরীরে করোনাভাইস শনাক্ত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) নমুনা পরীক্ষা শেষে তাদের শরীরে করোনাভাইরাস ধরা পড়ে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার এই ল্যাবে ১৮৮টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা শেষে ২৬ জনের শরীরে ধরা পড়ে করোনাভাইরাস। নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ২২ জন, মৌলভীবাজারের ৩ জন হবিগঞ্জের ১ জন রয়েছেন।

এদিকে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে শনিবার মোট ১০৬টি নমুনা পরীক্ষা করা হলে ২৬ জনের করোনা পজিটিভ পাওয়া যায়। শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে সিলেট জেলায় ৮ জন, সুনামগঞ্জ জেলায় ৯ জন, মৌলভীবাজার জেলায় ৮ জন ও হবিগঞ্জ জেলার একজন রয়েছেন।

 

Share





Related News

Comments are Closed