‘লরা’র আঘাতে লুইজিয়ানা-টেক্সাসে নিহত ১৪
আন্তর্জাতিক ডেস্ক: ঘণ্টায় ২৪০ কিলোমিটার বেগে ক্যাটাগরি ফোর মাত্রার শক্তিশালী হ্যারিকেন ‘লরা’ আঘাত হানার পর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা ও টেক্সাস উপকূল। সর্বত্রই হ্যারিকেন লরা’র ছোবলের ক্ষতচিহ্ন। চুরমার করে দিয়ে গেছে লুইজিয়ানা এবং টেক্সাসের উপকূলীয় অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন লাখো মানুষ।
এদিকে হ্যারিকেনের তাণ্ডবে লুইজিয়ানায় ১০ এবং টেক্সাসে এখন পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
দুই অঙ্গরাজ্যে ৮ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, জানিয়েছে রেড ক্রস। ধ্বংস্তূপ অপসারণে ন্যাশনাল গার্ডের দেড় হাজার সদস্য মোতায়েন করা হয়েছে।
বহু বৈদ্যুতিক খুঁটি উপড়ে যাওয়ায়, এখনো বিদ্যুতহীন রয়েছেন কয়েক লাখ বাসিন্দা।
একে ভয়াবহ দুর্যোগ আখ্যা দিয়েছেন লুইজিয়ানা ও টেক্সাসের গভর্নররা। ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কিছু সময় লাগবে বলে জানিয়েছেন। তবে বিভিন্ন জায়গায় ত্রাণ সরবরাহ করা হচ্ছে।
শনিবার ২৯ আগস্ট ক্ষতিগ্রস্ত এলাকায় পরিদর্শনে যাচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed