সিলেটে ফিজাকে ১ লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মেজরটিলাস্থ ফিজা এন্ড কোং-কে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়, অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রয়, পণ্যের গায়ে মূল্য লেখা না থাকা, পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা না থাকা এবং নির্দিষ্ট তাপমাত্রার চেয়ে অতিরিক্ত তাপমাত্রায় ঔষুধ সংরক্ষণের অপরাধে ফিজাকে এ জরিমানা করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ।
এ সময় একই এলাকার শাহজালাল ফার্মেসিকে অবৈধ ঔষুধ বিক্রয়ের অপরাধে আরো ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সার্বিক সহায়তায় ছিলেন এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র্যাব ৯ এর একটি টিম।
Related News
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবুRead More
সিলেটে এসে হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী, হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীRead More



Comments are Closed