ওসমানীর ল্যাবে আরো ৩০ জনের করোনা শনাক্ত
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে সোমবার (২৪ আগস্ট) আরও ৩০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৫ জন চিকিৎসকও রয়েছেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় জানান, সোমবার ওসমানীর ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় এ ৩০ জনের শরীরে করোনাভাইনাস শনাক্ত হয়।
তিনি জানান, ‘ওসমানীর ল্যাবে সোমবার ২৭৬ জনের নমুনা জমা পড়ে। তবে আগে সংগৃহীত কিছু নমুনা নিয়ে এদিন ২৮২ জনের নমুনা পরীক্ষা করা হলে এ ৩০ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’
জানা গেছে, আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ২৪ জন, হবিগঞ্জের ১ জন, সুনামগঞ্জের ৩ জন ও মৌলভীবাজারের ২ জন রয়েছেন।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed