ন্যায্য দাবি আদায়ে ‘সিলেট উন্নয়ন পরিষদ’ গঠন
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেটের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্য নিয়ে সকল শ্রেণিপেশার মানুষের সমন্বয়ে ‘সিলেট উন্নয়ন পরিষদ’ নামে নতুন সংগঠনের যাত্রা শুরু হয়েছে।
রবিবার (২৩ আগস্ট) বিকেলে নগরীর একটি হোটেলের হলরুমে অনুষ্ঠিত সভায় সিলেটের বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিগণের উপস্থিতিতে সর্বসম্মতভাবে নতুন এ পরিষদ গঠন করা হয়।
সিলেটের জ্যেষ্ঠ সাংবাদিক আজিজ আহমদ সেলিমকে আহ্বায়ক ও আহমেদ নূরকে এ কমিটির সদস্য সচিব করা হয়েছে।
সিলেটবাসীর প্রাণের দাবি ঢাকা-সিলেট ছয়লেন মহাসড়ক, আখাউড়া-সিলেট ব্রডগেজ রেললাইন, সিলেট বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক দ্রত নির্মাণের দাবিসহ সিলেটের পর্যটন বিকাশে প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ ও সিলেটের ন্যায়সঙ্গত দাবিসমূহ আদায়ের লক্ষ্যে এ সংগঠনটি সক্রিয় ভূমিকা পালন করবে।
সভায় উপস্থিত ছিলেন সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মেট্রোপলিটন চেম্বারের সহ-সভাপতি ও আটাব সিলেটের সাবেক সভাপতি মো. আব্দুল জব্বার জলিল, সহ-সভাপতি মো. খায়রুল হোসেন, সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী, দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাস পুরকায়স্ত, বাংলাদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান শাহ দিদার আলম নবেল, সিলেট অনলাইন প্রেসক্লাব সভাপতি মুহিত চৌধুরী, সাধারণ সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মো. ফজলুল হক সেলিম, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা) এর সাধারণ সম্পাদক সজল ছত্রী, দৈনিক সবুজ সিলেটের সম্পাদক মুজিবুর রহমান, দৈনিক সিলেটের ডাক-এর ব্যবস্থাপনা সম্পাদক মো. ওয়াহিদুর রহমান ওয়াহিদ, দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত, দৈনিক সিলেটের ডাক’র স্টাফ রিপোর্টার ইউনুস চৌধুরী প্রমুখ।
Related News
সিলেটে মেয়র প্রার্থী ঘোষণা করলেন পীর সাহেব চরমোনাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে নির্বাচনে মেয়র পদে হাত পাখা প্রতীকের প্রার্থী মুফতি আবুRead More
সিলেটে এসে হঠাৎ অসুস্থ প্রবাসীকল্যাণ মন্ত্রী, হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক: প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীRead More



Comments are Closed