ফুলবাড়ী থানায় হনুমান, খাবার দিচ্ছেন ওসি!
অমর চাঁদ গুপ্ত, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে হঠ্যাৎ আবির্ভাব হয়েছে একটি মুখপোড়া হনুমানের। বেশ কিছুদিন থেকেই উপজেলার পৌর শহরের বিভিন্নস্থানে নিরাপত্তাসহ খাদ্যের সন্ধানে ঘুরাঘুরি করে শেষতক আশ্রয় নিয়েছে ফুলবাড়ী থানার নবনির্মিত টাওয়ারে। তবে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম হনুমানের নিরাপত্তা নিশ্চিতসহ খাদ্য যোগান দিচ্ছেন।
জানা যায়, বেশকিছুদিন থেকেই উপজেলার বিভিন্নস্থানে দেখা মিলছে ওই হনুমানটির। হঠাৎ করেই লোকালয়ে আসা হনুমানটির লাফ-ঝাঁপ দেখতে উৎসুক জনতা ভিড় জমালে প্রাণের ভয়ে লাফালাফি করে নিজের স্থান পরিবর্তন করে আসছে সে। খাবার ও নিরাপদ স্থানের খোঁজে অবশেষে হনুমানটি আশ্রয় নিয়েছে ফুলবাড়ী থানার নবনির্মিত টাওয়ারের ওপরে।
রবিবার সকালে সরেজমিনে ফুলবাড়ী থানা চত্বরে গিয়ে দেখা যায়, থানার নবনির্মিত টাওয়ারের ওপর বসে আছে হনুমানটি। খিদে লাগলে নিচে নেমে খাওয়া শেষে আবারো ওপরে ওঠে বসছে সে। মাঝেমধ্যে থানার আশপাশে ঘুরাঘুরিও করছে।
পৌরএলাকার সুজাপুরের ডাড়ারপাড় সরকারপাড়া গ্রামের প্রভাষক এহেতেশাম আহম্মদ জানান, ‘গত ১৯ আগস্ট হঠাৎ তার ভাড়াবাসায় একটি হনুমানের আবির্ভাব ঘটে। তাকে দেখতে ছুঁটে আসে আশপাশের গ্রামের শতশত মানুষ। মানুষের কোলাহলে আতঙ্কিত হয়ে সেখান থেকে চলে যায়।’
ফুলবাড়ী থানার পুলিশ সদস্য (কন্সটেবল) মো. মামুন বলেন, ‘হনুমানটি থানায় আসার পর থেকেই ওসি স্যারের নির্দেশনায় তার নিরাপত্তা নিশ্চিতসহ খাবারের ব্যবস্থা করা হয়েছে।’ হনুমানের লাফঝাপ দেখে ভালোই লাগছে। খাবার দেওয়া হলে সে টাওয়ার থেকে নিচে নেমে এসে খাওয়া শেষ করে কিছুক্ষণ আমাদেরকে দেখে আবার নিজ মনে ওঠেপড়ে টাওয়ারের ওপরে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, চারিদিকে উৎসুক জনতার কোলাহলে আতঙ্কিত হয়ে থানায় এসে নিজেকে নিরাপদ মনে করছে হনুমানটি। ‘গত ২১ আগস্ট প্রথম থানা চত্বরে মুখপোড়া হনুমানটিকে দেখা যায়। সে বর্তমানে থানার নবনির্মিত টাওয়ারের ওপরে রয়েছে। সে নেমে আশপাশের এলাকায় ঘুরে ফিরে আবারো থানায় এসে আশ্রয় নিচ্ছে। হনুমানটির জন্য ফলসহ বিভিন্ন খাবারের ব্যবস্থা করা হয়েছে।’
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed