সিলেটে পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু রোববার
বৈশাখী নিউজ ডেস্ক: অবশেষে সিলেটে পাসপোর্টের স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে। আগামী রোববার (২৩ আগস্ট) থেকে সিলেটে এ কার্যক্রম শুরু হতে পারে বলে সিলেট পাসপোর্ট অফিস সূত্রে জানা গেছে।
এদিকে, সারাদেশে আজ (বৃহস্পতিবার) থেকে স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে চলবে পাসপোর্ট ইস্যুর কাজ। কোভিড-১৯ এর কারণে এতদিন পাসপোর্টের কার্যক্রম চলছিল সীমিতভাবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও জরুরি আবেদনকারী ছাড়া নতুন পাসপোর্ট ইস্যু বন্ধ ছিল।
বুধবার এক অফিস আদেশে এ তথ্য জানায় বাংলাদেশ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর। দপ্তরের পরিচালক (পাসপোর্ট, ভিসা ও পরিদর্শন) মো. সাঈদুর রহমান মহাপরিচালকের পক্ষে আদেশে স্বাক্ষর করেন।
এতে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর বিস্তাররোধে এবং পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক জারিকৃত স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক সীমিত পরিসরে এমআরপি এবং ই-পাসপোর্টের এবোলমেন্ট (নতুন ও রি-ইস্যু) কার্যক্রম পরিচালিত হবে। এ বিষয়ে আগের জারি করা সব আদেশ বাতিল করা হলো। আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে গত ২২ মার্চ থেকে ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বায়োমেট্রিক কার্যক্রম স্থগিত ছিল।
সিলেট পাসপোর্ট অফিস সূত্র জানায়, তারা অফিস আদেশ পেয়েছেন। রোববার থেকে তাদের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed