Main Menu

সিলেটে ছাত্রনেতা টিপু সুলতান গ্রেপ্তার, মুক্তি দাবি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ছাত্রদল নেতা শাহ টিপু সুলতানকে সোমবার ভোরে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে এসএমপির মোগলাবাজার থানা পুলিশ। টিপু সুলতানকে গ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট জেলা বিএনপি, জেলা ও মহানগর ছাত্রদল ও দক্ষিণ সুরমা বিএনপি নেতৃবৃন্দ।

সোমবার (১৭ আগষ্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় সিলেট জেলা বিএনপি আহবায়ক কামরুল হুদা জায়গীদার, সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী শাহাব উদ্দিন, আহবায়ক সিরাজুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাবেক সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান ফয়েজ, সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম সহ নেতৃবৃন্দ নিন্দা ও প্রতিবাদ জানান।  নেতৃবৃন্দ অবিলম্বে শাহ টিপু সুলতানের মুক্তি দাবি করেন।

 

Share





Related News

Comments are Closed