নানীর জানাযায় যাওয়া হলোনা হিমেলের
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের পূর্বধলা উপজেলার ভবের বাজার নামক স্থানে সোমবার সকালে দুটি-পিক-আপ ভ্যানের সংঘর্ষে হিমেল (৩৫) নামে একজন নিহত হন। নানীর মৃত্যু সংবাদ শুনে জানাযায় অংশ নেয়ার জন্য আসার পথে তিনি এই দূর্ঘটনার শিকার হন। এঘটনায় আরো ১৫ জন আহত গয়েছে।
গুরুতর আহত দিয়া মনি (১৬ মাস), সাদিয়া (৬), জলি (২৪), সেলিম (৫০), সাগরকে (২৪) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্য আহত ব্যক্তিদেরকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে ছেড়ে দেয়া হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার পাবই গ্রামের নানী জুলেখা বেগমের মৃত্যুর সংবাদ শুনে ঢাকা থেকে নাতি হিমেল ও তার পরিবার এবং আত্মীয় স্বজন মিলে একটি পিক-আপ ভ্যানে চড়ে নানার বাড়ীতে আসার পথে সকালের দিকে নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার ভবের বাজার নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে একটি মাছ বোঝাই পিক-আপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হত্যাহতের ঘটনা ঘটে।
নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed