Main Menu

দৃষ্টিশক্তি বাড়ে তুলসি পাতায়

Manual4 Ad Code

স্বাস্থ্য ডেস্ক: আয়ুর্বেদ শাস্ত্র মতে, দৃষ্টিশক্তি বাড়াতে নানা পদের সবজির জুড়ি নেই। সেই সঙ্গে তুলসি পাতাও রাখতে পারে অনেক ভূমিকা। প্রাচীনকাল থেকে তুলসি পাতা নানা রোগ সারাতে ব্যবহার হয়ে আসছে। এবার দৃষ্টিশক্তি বাড়াতে খেতে পারেন তুলসি পাতা।

Manual4 Ad Code

প্রতিদিন খেলেই পাবেন পরিপূর্ণ উপকার। নয়তো সব বিফলে যাবে। আসুন জেনে নেয়া যাক- তুলসি পাতা খেলে কি কি উপকার হয়।

Manual6 Ad Code

দৃষ্টিশক্তির উন্নতি ঘটে: একাধিক পুষ্টিগুণে ভরপুর তুলসি পাতা, দৃষ্টিশক্তি বাড়ানোর পাশাপাশি ছানি এবং গ্লুকোমার মতো চোখের রোগকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। সেই সঙ্গে ম্যাকুলার ডিজেনারেশন আটকাতেও সাহায্য করে।

Manual3 Ad Code

রক্ত পরিশুদ্ধ হয়: প্রতিদিন সকালে খালি পেটে ২-৩ টি তুলসি পাতা খাওয়ার অভ্যাস করলে রক্তে উপস্থিত ক্ষতিকর উপাদান এবং টক্সিন শরীরের বাইরে বেরিয়ে যায়।

ডায়াবেটিস দূরে থাকে: বেশ কিছু গবেষণায় দেখা গেছে নিয়মিত তুলসি পাতা খেলে রক্তে শর্করার মাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে ইনসুলিনের কর্মক্ষমতাও বাড়ে। ফলে শরীরে সুগারের মাত্রা বেড়ে যাওয়ার কোনও সম্ভাবনাই থাকে না। প্রসঙ্গত, মেটাবলিক ড্যামেজ-এর হাত থেকে লিভার এবং কিডনি-কে বাঁচাতেও তুলসি পাতা দারুণভাবে সাহায্য করে।

ক্যান্সার দূরে থাকে: তুলসি পাতায় উপস্থিত ফাইটোনিউট্রিয়েন্ট শরীরের ভেতরকার ক্যান্সার সেল যাতে কোনওভাবেই জন্ম নিতে না পারে, সেদিকে খেয়াল রাখে। ফলে ক্যান্সার রোগ ধারের কাছে ঘেঁষার সুযোগই পায় না।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code