Main Menu

হাসপাতালে মারা গেলেন ট্রাম্পের ভাই

Manual2 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছোট ভাই রবার্ট ট্রাম্প নিউ ইয়র্কের হাসপাতালে মারা গেছেন। এক বিবৃতিতে ট্রাম্প জানিয়েছেন, শনিবার রাতে ৭২ বছর বয়সী বরার্টের মৃত্যু হয়েছে। শুক্রবার অসুস্থ ভাইকে হাসপাতালেও দেখতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।

Manual5 Ad Code

বিবৃতিতে ট্রাম্প বলেন, ‘বেদনার সঙ্গে জানাচ্ছি, আমার ভাই রবার্ট আজ রাতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। কেবল ভাই নয়, সে ছিল আমার সবথেকে ভালো বন্ধু। তাকে খুবই মিস করব, তবে আবার আমাদের দেখা হবে। আমার হৃদয়ে তার স্মৃতি জাগ্রত থাকবে। বরার্ট, তোমাকে ভালোবাসি। তুমি শান্তিতে ঘুমাও।’

বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে শুক্রবার বিবিসি জানায়, রবার্ট ট্রাম্প (৭২) গুরুতর অসুস্থ ছিলেন। তবে তিনি কী ধরনের অসুস্থতায় ভুগছিলেন তা জানা যায়নি। এদিন সন্ধ্যায় ট্রাম্প তার ভাই রবার্টকে দেখতে নিউ ইয়র্কের প্রেসবিটারিয়ান হসপিটালে গিয়েছিলেনন। সে সময় তার মুখে মাস্ক ছিল। তিনি প্রায় ৪৫ মিনিট হাসপাতালে অবস্থান করেন।

ট্রাম্প পরিবারের ইম্পায়ার’স রিয়েল এস্টেট বিনিয়োগে সব কিছুর দেখাশোনার দায়িত্বে ছিলেন রবার্ট। হাসপাতালে যাওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, ‘সৃষ্টিকর্তা তাকে ভালো রাখুন। সে খুব খারাপ সময় পার করছে।’

Manual6 Ad Code

হাসপাতালে ভাইকে দেখে আসার পরই নিউ জার্সিতে নিজের গলফ ক্লাবে সময় কাটাতে যান ট্রাম্প। তিনি বলেন, ‘আমি খুব চমৎকার একজনকে ভাই হিসেবে পেয়েছি। দীর্ঘ সময় ধরে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক বিদ্যমান। সে এখন হাসপাতালে। আশা করছি পুরোপুরি সুস্থ হয়ে উঠবে।’

তবে ভাইয়ের সুস্থ হয়ে উঠার ট্রাম্পের আশাবাদ ফলপ্রসু হয়নি। বরার্ট চলে গেছেন। তবে তার কী অসুখ হয়েছিল, তার বিস্তারিত জানা যায়নি।

Manual1 Ad Code

নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে ম্যানহাটনের মাউন্ট সিনাই হাসপাতালে এক সপ্তাহের বেশি সময় ধরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন রবার্ট ট্রাম্প। খবর সিএনএন।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code