সৌদি রাজপুত্র আবদুল আজিজ মারা গেছেন
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের ছেলে রাজপুত্র আবদুল আজিজ বিন আবদুল্লাহ বিন আবদুল আজিজ বিন তুর্কি আল সাউদ মারা গেছেন।
শনিবার (১৫ আগস্ট) সৌদির রাজধানী রিয়াদে তার জানাজা অনুষ্ঠিত হবে। দেশটির বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে আরব নিউজ এতথ্য নিশ্চিত করেছে।
১৯৬২ সালের ২৭ অক্টোবর রাজপুত্র আবদুল আজিজ রিয়াদে জম্মগ্রহণ করেন। সৌদি আরবের বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজের পঞ্চম পুত্র ছিলেন তিনি। ব্রিটেনের হার্ডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করেন এবং অর্থনীতি বিষয়েও ডিগ্রি অর্জন করেন তিনি।
১৯৯১ সাল থেকে সৌদি আরবের ন্যাশনাল গার্ডের বিভিন্ন পদে দায়িত্ব পালন শুরু করেন। যুবরাজ আবদুল্লাহ বিন আবদুল আজিজের উপদেষ্টা হিসেবেও কাজ করেন। ২০১১ সালে বাদশাহ আবদুল্লাহর পক্ষ থেকে উপ-পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি।
Related News
হরমুজ প্রণালিতে ভারত-চীনসহ ৪ দেশের জাহাজ চলাচলে ছাড় দিল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে চলাচলের ওপর আরোপিত বিধিনিষেধ থেকে ভারত, চীন, ইরাকRead More
সৌদিআরব জুড়ে সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত, বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতাRead More



Comments are Closed