ওমানে লকডাউন তুলে নেওয়ার ঘোষনা
অান্তর্জাতিক ডেস্ক: করোনা আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি হওয়ার কারণে মধ্যপাচ্য দেশ ওমানে দ্বিতীয় ধাপে শুরু হওয়া লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটির কোভিড-১৯ মোকাবেলায় গঠিত সুপ্রিম কমিটি।
শুক্রবার (১৪ আগস্ট) অনলাইনে জারি করা এক বিবৃতিতে সুপ্রিম কমিটি জানায়, গত ২৫ জুলাই থেকে সারা ওমান জুড়ে শুরু হওয়া লকডাউন ১৫ই আগস্ট শনিবার ভোর ৫টায় তুলে নেওয়া হবে।
বিবৃতিতে, লকডাউন চলাকালীন সময় ওমান সরকারের দেওয়া আইনকানুন মেনে চলায় সকল নাগরিক এবং প্রবাসীদের ধন্যবাদ জানিয়ে এমন সহযোগিতার জন্য প্রশংসা করেন দেশটির সুপ্রিম কমিটি।
এছাড়া, লকডাউন খুলে দিলেও সকল নাগরিক ও প্রবাসীদের স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহার এবং নিয়মিত সাবান পানি দিয়ে হাত ধোয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে দেশটির সুপ্রিম কমিটি।
এদিকে, দেশটিতে বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠা খোলার অনুমতি দিলেও এখনও পর্যন্ত সেলুন দোকান খোলার অনুমতি দেওয়া হয়নি। কবে এসব প্রতিষ্ঠান খোলে দেওয়া হবে এসব বিষয় সুপ্রিম কমিটির বিবৃতিতে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, গত ২৫ জুলাই থেকে ৮ই আগস্ট রাত ৭টা থেকে সকাল ৬টা পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়েছিল। পরবর্তীতে তা পরিবর্তন করে নতুন নিয়মে ৮ই আগস্ট থেকে ১৫ই আগস্ট রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত লকডাউন ঘোষনা করা হয়।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed