Main Menu

ওসমানীনগরে বাসচাপায় নিহত বেড়ে ৬

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের ওসমানীনগরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের সাদিপুরে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওসমানীনগর উপজেলার গেয়ালাবাজার ইউনিয়নের ব্রাহ্মণ গ্রামের কামরুজ্জামান কমরুর মেয়ে কারিমা বেগম (৭) ও খাদিজা বেগম (৪), কামরুজ্জামান কমরুর স্ত্রীর বোন মৌলভীবাজার সদর উপজেলার ভাদ্র গ্রামের আওয়াল মিয়ার স্ত্রী হামিদা বেগম ৩৬), কামরুজ্জামান কমরুর বড় ভাই ফজলু মিয়ার মেয়ে আরিফা বেগম (১২), উপজেলার পূর্ব মোবারকপুর গ্রামের আলা উদ্দিনের ছেলে সিএনজি অটোরিকশা চালক জুনেদ মিয়া (২৮) ও চালকের সাথে থাকা একই গ্রামের ইউনুস আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২২)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী মামুন বাস শেরপুরগামী অটোরিকশা (সিএনজি) কে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক জুনেদ মিয়া নিহত হন। গুরুতর আহত আরো ৫ জনকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। এর কিছুসময় পর চিকিৎসাধীন অবস্থায় আরও ৩জনের মৃত্যু হয়।

Manual7 Ad Code

এদিকে সন্ধ্যার পর মর্মান্তিক এ ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশ ঘটনাস্থলে পৌছে রাত ১০টার দিকে যানচলাচল স্বাভাবিক করে।

Manual1 Ad Code

ওসমানীনগর থানার ওসি শ্যামল বনিক হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, সাদীপুরে ঢাকা থেকে ছেড়ে আসা মামুন পরিবহনের একটি বাস গোয়ালাবাজার থেকে শেরপুরগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির চালক মারা যান। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। তবে মামুন পরিবহনের বাসের চালক পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

 

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code