Main Menu

শাবির ল্যাবে আরও ৭৯ জনের করোনা শনাক্ত

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এর পিসিআর ল্যাবে আরও ৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্ত হওয়ারা সুনামগঞ্জ, হবিগঞ্জ এবং সিলেট জেলায় বাসিন্দা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়টির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল।

তিনি জানান, আজ শনাক্ত হওয়া ৭৯ জনের মধ্যে সুনামগঞ্জের ৩০ জন, হবিগঞ্জের ২২ জন ও সিলেট জেলার ২৭ জন রোগী রয়েছেন।

তিনি আরও জানান, ‘শাবির ল্যাবে বৃহস্পতিবার সুনামগঞ্জের ১০১ টি, সিলেটের ১১৩ টি ও হবিগঞ্জের ৫২ টি সহ মোট ২৬৬ টি নমুনা সংগ্রহ করে সবকটি নমুনা পরীক্ষা করা হলে এ ৭৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়।’

 

Share





Related News

Comments are Closed