ডোমারে পুকুর থেকে মা-মেয়ের মৃত্যুদেহ উদ্ধার
মো: রিমন চৌধুরী, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে ৭ মাস বয়সী শিশুকন্যাসহ ভারসাম্যহীন এক মায়ের মৃত্যুদেহ উদ্ধার করা হয়েছে।
ভারসাম্যহীন মা আলেফ নুরা (৩২) ভোগডাবুড়ী ইউনিয়নের নিজ ভোগডাবুড়ী প্রগতিপাড়ার ইসমাইল হোসেনের স্ত্রী ও তার ৭ মাস বয়সী শিশুকন্যা ইসরাত জাহান তাওসীন।
মৃত আলেফ নুরার বড় মেয়ে ইভা (১২) জানায়, গতকাল বুধবার সকাল ৭টার দিকে ছোট বোন ইসরাত জাহান পায়খানা করলে পরিস্কার করার জন্য টিউবওয়েলে যায় তার মা আলেফ নুরা। কিছুক্ষন পরে মা’কে খুজঁতে যায় ইভা। মা’কে দেখতে না পেয়ে তার বাবাকে জানালে, পরিবারের লোকজন বাড়ীর চারপাশ খুজাখুজি শুরু করে। সকাল ১০টার দিকে প্রতিবেশীরা পুকুরের পানিতে মা-মেয়েকে ভাসতে দেখে আলেফ নুরার স্বামীকে খবর দেয়। খবর পেয়ে স্বজনরা মা-মেয়ের মৃত্যুদেহ উদ্ধার করে।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান জানান, মা-মেয়ের মুতদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।
Related News
পঞ্চগড়ে পিকনিক খেয়ে বাড়ি ফেরা হলোনা ব্যবসায়ী বিপ্লবের
মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: রাতে দেবীগঞ্জ উপজেলা শহর থেকে ব্যবসায়ীক কাজ শেষেRead More
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামে পুকুরের পানিতে ডুবেRead More



Comments are Closed